ফেয়ার টেকনোলজি চালু করছে হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রাম
ফেয়ার টেকনোলজি লিমিটেড(এফটিএল) বাংলাদেশে প্রথমবারের মত চালু করছে হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রাম। ফেয়ার টেকনোলজির সিইও জনাব মুতাসসিম দায়ান বলেন, দেশের মানুষকে তাদের ব্যবহৃত যে কোন ব্র্যান্ডের পুরানো গাড়ি বদলে ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি কেনার সুযোগ করে দিতে ফেয়ার টেকনোলজি চালু করছে হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রাম। এই প্রোগ্রামের সাথে নিবন্ধিত হুন্দাই গাড়ির ক্রেতারা তাদের ব্যবহৃত গাড়িটির বেস্ট প্রাইসের পাশাপাশি ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়িতে আকর্ষণীয় অফার পাবেন। হুন্দাই এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের গ্রাহকরা তাদের ক্রয়-বিক্রয়ের কাজটি সহজেই করতে পারবেন। তারা সর্বোচ্চ দুই লাখ টাকার বিভিন্ন অফার ও সুবিধা পাবেন। ব্যবহৃত গাড়ির নিবন্ধিত গ্রাহক এবং তালিকাভুক্ত হুন্দাই ক্রেতা উভয়ই নির্দিষ্ট ব্যাংক থেকে তিন কার্যদিবসের মধ্যে কার লোন নিতে পারবেন।
বাংলাদেশে প্রথমবারের মতো গাড়ি বিনিময়ের এই অনন্য আয়োজন অটোমোবাইল শিল্পে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছে ফেয়ার টেকনোলজিস।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর, ২০২৩) ঢাকার তেজগাঁও লিংক রোডের হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফেয়ার টেকনোলজি ক্রেতাদের এক্সচেঞ্জ সুবিধা দিতে ১৫ ও ১৬ সেপ্টেম্বর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে হুন্দাই এক্সচেঞ্জ ফেয়ার আয়োজন করার ঘোষণা দেন মুতাসসিম দায়ান। এ সময় তিনি আরও জানান, আগামী অক্টোবর ও নভেম্বরের মধ্যে আমরা ঢাকার বিভিন্ন স্থানে আরও আরো দু'টি হুন্দাই এক্সচেঞ্জ ফেয়ার আয়োজন করা হবে।
বাংলাদেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানের অভাবনীয় উন্নীত হয়েছে গত এক দশকে। এই পরিপ্রেক্ষিতে হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে নতুন গাড়ি কেনার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। ব্যবহৃত পুরানো গাড়ি আমাদের ঘনবসতিপূর্ণ রাজধানীতে বায়ু-দূষণ বাড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের ক্ষতি করছে। কার্বন নি:সরনের মাত্রা কমাতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত গাড়ি ঢাকার বাইরে পাঠিয়ে দেয়া জরুরি। আমাদের বিশ্বাস সেই সুযোগ সৃষ্টি করে হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রাম ঢাকাকে বসবাসের আরও উপযোগী করতে উল্লেখযোগ্য অবদান রাখবে, বলে জানান ফেয়ার টেকনোলজির সিইও দায়ান।
ফেয়ার টেকনোলজির হুন্দাই এক্সচেঞ্জ প্রোগ্রামের পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্স, সিক্রেট রেসিপি এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আরটিভি।দেশের অটোমোবাইল খাত ও মানুষের জীবনমান উন্নয়নে আমাদের এ প্রয়াসে সামিল হওয়ায় তাদের আন্তরকি ধন্যবাদ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেয়ার গ্রুপের হেড অফ কমিউনিকেশন্স হাসনাইন খুরশেদ, ক্যাম্পেইন ব্রিফ উপস্থাপন করেন হেদ অফ সেলস আবু নাসের মাহমুদ ও ফেয়ার টেকনোলজির মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ পার্টনারদের মধ্যে সিক্রেট রেসিপির বিজনেস হেড কে এস এম মহিতুল বারী। ফেয়ার গ্রুপের হেড অফ মার্কেটিং জে এম তসলীম কবির অনুষ্ঠান পরিচালনা করেন ।







